কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

১৩ সেপ্টেম্বর দেশে যাত্রী অধিকার দিবস পালনের ডাক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১৩ সেপ্টেম্বর বুধবার দেশে ৫ম বারের মত যাত্রী অধিকার দিবস পালনের ডাক দিয়েছে যাত্রী অধিকার আদায় কাজ করা বেসরকারি সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে দিবসটি পালিত হবে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য স্থির করা হয়েছে ‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই’।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আগামী ১৩ সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সমাজের বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

বাংলাদেশসহ পৃথিবীর দেশে দেশে পরিবহনে ভাড়া নৈরাজ্য, বিশৃঙ্খলা, যাত্রী হয়রানী ও সড়কে দুর্ঘটনা বন্ধের মধ্য দিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন সেক্টর গড়ে তোলার বিষয়টি কর্তৃপক্ষের সামনে আনার লক্ষে প্রতীকী দিবস হিসেবে দেশে ২০১৯ সাল থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন করে আসছে।

বর্তমানে বৈশ্বিক মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দফায় দফায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিসহ নানা কারনে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও পদে পদে যাত্রী হয়রানীর বিষয়টি আরেক দফা উস্কে দিয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে যাত্রী অধিকার ও পরিবহনে নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্টদের সামনে আনতে এবার যাত্রী অধিকার দিবস পালনের বিষয়টি অনেক বেশি গুরুত্ব বহন করে বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১০

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১১

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১২

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৩

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৪

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৫

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৬

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৭

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৮

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৯

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

২০
X