কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিএসসিসির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করে মার্কেট ভাঙার অভিযোগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নলগোলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা। ছবি : কালবেলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নলগোলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা। ছবি : কালবেলা

রাজধানীর চকবাজার থানাধীন লালবাগ মৌজার নলগোলা এলাকায় মার্কেটের দোকানদারকে কোনো আইনি নোটিশ না দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বুলডোজার দিয়ে মার্কেটের দোকান ভেঙে ফেলার অভিযোগ করেছে নলগোলা ব্যবসায়ী কল্যাণ সমিতি।

আজ রোববার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা অভিযোগ করে বলেন, আমরা ৬৫ ব্যক্তি এ ভূমি ভাওয়াল রাজ স্টেট হতে ২০১৩ সালে লিজ গ্রহণ করি। আমরা ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত অগ্রিম লিজ মানিও পরিশোধ করি। লিজের শর্ত মোতাবেক প্রত্যকেই আলাদা আলাদা দোকান ঘর সেমি পাকা ইটের ঘর তৈরি করে ব্যবসা করে আসছি। গত এপ্রিল মাসে ডিএসসিসির পক্ষে মার্কেট ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে জুন মাসে ভূমি সংস্কার বোর্ড জানিয়ে দেয়, ডিএসসিসি এ ভূমি নেওয়ার কোনো আইনগত সুযোগ নেই। এ ছাড়াও হাইকোর্ট গত ৩০ তারিখে ডিএসসিসির উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশও প্রদান করে।

সমিতির নেতারা বলেন, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া আইন অমান্য করে এ দোকান ঘরগুলো ভেঙে ফেলায় আমরা প্রায় ত্রিশ কোটির টাকার ক্ষতিগ্রস্ত হই। প্রতিটি দোকানেই প্রচুর মালামাল মজুদ ছিল।

সমিতির নেতারা সাংবাদিকসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের যাবতীয় কাগজপত্র ও কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সিটি করপোরেশন ৪৭ নং নল গোলা ব্যবসায়ী সমিতির মার্কেট দখল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন ব্যবসায়ী নেতারা।

সংবাদ সম্মেলনে নল গোলা ব্যবসায়ী কল্যাণ সমিতির মো. আকরাম হোসেন, মো. বাবুল, আনিসুর রহমান, পেয়ার মোহাম্মদ, জাকির হোসেন সাময়নসহ দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X