কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অষ্টমবারের মতো ইউপিইউর সিএ সদস্য বাংলাদেশ

ইউপিইউ ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত
ইউপিইউ ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত

অষ্টমবারের মতো ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) ২৮তম কংগ্রেসে কাউন্সিল অব অ্যাডমিনিস্ট্রেশনের (সিএ) সদস্যপদে বাংলাদেশ পুনরায় নির্বাচিত হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত কংগ্রেসে এ নির্বাচন সম্পন্ন হয়েছে।

সিএ মূলত ইউপিইউর একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন, যা প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বৈশ্বিক ডাকসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর কার্যক্রমের মধ্যে রয়েছে—আন্তর্জাতিক ডাক সার্ভিসের উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ, কংগ্রেসে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন, বিভিন্ন কারিগরি সহায়তা প্রকল্প প্রণয়ন ও সমন্বয়, বার্ষিক বাজেট অনুমোদন, তহবিল ব্যবস্থাপনা, সদস্য দেশগুলোর চাঁদার হার নির্ধারণ, আন্তর্জাতিক ব্যুরোর পদ সৃষ্টি বা বিলুপ্তি, মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি অনুমোদন এবং গবেষণা ও নীতিনির্ধারণমূলক প্রস্তাব গ্রহণ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দায়িত্বকালীন সময়ে ইউপিইউয়ের আর্থিক অনুদানের মাধ্যমে ডাক বিভাগের মাঠ পর্যায়ের রানারদের জন্য ৫০টি ইজিবাইক বরাদ্দ করা হয়েছে, যা সেবার মানোন্নয়নে ইতিবাচক অবদান রাখছে।

বাংলাদেশের এ সাফল্য অর্জনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা এবং প্রধান উপদেষ্টার অফিস থেকে গৃহীত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এ অর্জনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক, পিটিডি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দুবাইয়ে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সকলে আন্তরিকভাবে অবদান রেখেছেন।

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বৈশ্বিক ডাকসেবার নীতি নির্ধারণ ও সমন্বয়ে কাজ করে থাকে। বাংলাদেশ পুনরায় নির্বাচিত হওয়ায় বৈশ্বিক ডাক খাতের আধুনিকায়ন, ই-কমার্স ও ডিজিটাল ডাকসেবা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X