বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

সংগীতশিল্পী জুবিনের মৃত্যুতে নতুন মোড়

জুবিন গর্গ ও গরিমা গর্গ । ছবি : সংগৃহীত
জুবিন গর্গ ও গরিমা গর্গ । ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গ । ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘গ্যাংস্টার’ সিনেমার গান ‘ইয়া আলী’-র সুরে যিনি একসময় বিশ্বকে মুগ্ধ করেছিলেন, সেই শিল্পীর জীবন থেমে গেল সিঙ্গাপুরের নীল সমুদ্রে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্কুবা ডাইভিংয়ের সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। যদিও তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা হয়েছিল, শেষ পর্যন্ত ফিরিয়ে আনা গেল না। এর মধ্যেই জুবিনের মৃত্যু নিয়ে তার স্ত্রী গরিমা গর্গের দেওয়া নতুন তথ্য আবারও নাড়িয়ে দিয়েছে ভক্ত-শ্রোতাদের মন।

ভারতীয় এক গণমাধ্যমে জুবিনের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গরিমা বলেন, ‘রোববারই সিঙ্গাপুর থেকে ফেরার কথা ছিল জুবিনের। কিন্তু তা আর হল না। ওকে হারালাম।'

জুবিনের স্ত্রী আরও বলেন, ‘স্কুবা করতে গিয়ে ওর মৃত্যু হয়নি। ওই সময় জুবিনের সঙ্গে আরও দুজন ছিল। সিদ্ধার্থ ও শেখর। ওরা তিনজন একসঙ্গে স্কুবা করছিল। ওরা প্রথমে দ্বীপে ফিরে আসে। কিন্তু জুবিন আবার সমুদ্রের জলে সাঁতার কাটতে যায়। সমুদ্রের জলেই হঠাৎ অচেতন অবস্থায় পাওয়া যায় জুবিনকে।’

গরিমার কথায়, ‘বহু বছর ধরেই মৃগীর সমস্যায় ভুগছিলেন জুবিন। সেই সময়ও মৃগীর সমস্যা দেখা দিয়েছিল। বন্ধুরা ওকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না।’

উল্লেখ্য, মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তাঁর প্রথম গান শেখা। পরে ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। দুই দশকের বেশি সময় বি-টাউনে গান গেয়েছেন এই শিল্পী। বলিউডে জুবিনের গাওয়া শেষ গান ‘কৃষ ৩’ সিনেমার ‘দিল তু হি বতা’। এরপর আর তাকে কোনও বলিউড গান গাইতে শোনা যায়নি।

তার জনপ্রিয় হিন্দি গানের তালিকায় রয়েছে, ‘ইয়া আলী’, ‘তুমহারে সিওয়া’, ‘ইয়া আলি জুলফ কে ফাঁদে’। জনপ্রিয় অসমিয়ার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘পাখি পাখি মন’, ‘ও বিদেশি বন্ধু’, ‘মায়া’, ‘রঙ’, ‘মোব মাটি’ ও ‘লুইতর পাড়ে’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X