নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধশত নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে দল পরিবর্তন করা নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে দল পরিবর্তন করা নেতাকর্মীরা। ছবি : কালবেলা

নেত্রকোনা সদর উপজেলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোনা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত এক পথসভায় জামায়াতে যোগ দেন তারা।

জামায়াতে যোগ দেওয়া নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সাবেক পৌর বিএনপির সদস্য সাইদুর রহমান আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। সাইদুর রহমানসহ জামায়াতে যোগ দেওয়া ৫০ নেতাকর্মী বর্তমান জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের নিজ ইউনিয়নের বাসিন্দা।

সাইদুর রহমান জানান, আমি ছাত্র রাজনীতি থেকে বিএনপির সঙ্গে জড়িত। আমি মূল্যায়ন পাইনি। বর্তমানে দায়িত্বরত জেলার নেতারা ত্যাগীদের বঞ্চিত করে স্বজনপ্রীতির মাধ্যমে হাইব্রিডদের জায়গা করে দিয়েছে। হাইব্রিডদের অপকর্মের জন্য দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলে মূল্যায়ন না পেয়ে ইনসাফভিত্তিক দল জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমার সঙ্গে ৫০ নেতাকর্মীও যোগদান করেছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলার নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক বলেন, বিগত ১৬ বছর আমরা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। একসঙ্গে পাঁচজনকেও অনুষ্ঠান পালন করতে দেয়নি। সেই স্বৈরাচার দেশ থেকে পালাতে ৪৫ মিনিট সময়ও পায়নি। চাঁদাবাজি, লুট, গুম, খুনসহ এমন কোনো অত্যাচার নেই যা তারা করেনি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর কি এদেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে? আগামী সংসদ নির্বাচনে ইসলামের শাসন প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

এ বিষয়ে জানতে জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী কালবেলাকে বলেন, আমি একটি সম্মেলনে আছি। নেতাকর্মীদের জামায়াতে যোগদানের বিষয়টি আমি জানি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X