কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

সামুদ্রিক ঝড়টি ‘সুপার টাইফুনে’ পরিণত হতে পারে, আঘাত হানবে কবে?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফিলিপাইন সাগরে সৃষ্ট ‘নান্দো’ নামের সামুদ্রিক ঝড়টি সোমবার (২২ সেপ্টেম্বর) ‘সুপার টাইফুনে’ পরিণত হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো। সোমবার সুপার টাইফুনে পরিণত হতে পারে বলে জানিয়েছে ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো। এমন আশঙ্কায় ইতোমধ্যে অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ এলাকার স্থানীয় প্রশাসনকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা এবং ভূমিধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিপাইন নিউজ এজেন্সি।

এই অবস্থায় জনগণের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং জীবন রক্ষা করার উদ্দেশ্যে প্রেসিডেন্ট মার্কোস নির্দেশে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

ফিলিপাইন নিউজ এজেন্সির তথ্যমতে, টাইফুন আঘাত হানার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে জনগণের প্রতি কিছু নিয়ম জারি করেছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা এবং মদ্যপান নিষিদ্ধ করা। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট নৌকা বা মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে, পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিদ্যুৎ সরবরাহ এবং মানবিক সহায়তা দিয়ে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে। এই আশ্রয়কেন্দ্রগুলো ঝড়ে বাস্তুচ্যুত হওয়া মানুষ এবং যারা নৌকা চালাতে পারেন না তাদের জন্য ব্যবহার করা হবে। এ ছাড়া কর্তৃপক্ষকে আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা এবং সম্ভাব্য বিপদ এড়াতে জলপথ পরিষ্কার রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাথর ও খনি এলাকাগুলো পরিদর্শন এবং বাঁধের অবস্থা যাচাই করার জন্যও বলা হয়েছে।

ঝড়টি সুপার টাইফুনে পরিণত হলে বাতাঁনেস-বাবুয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অতিক্রম করবে। এই অবস্থায় বাতাঁনেস, কাগায়ান, ইলোকোস নর্তে, ইলোকোস সুর এবং কাগায়ানের সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X