স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এই সমীকরণ মিললেই এশিয়া কাপের ফাইনাল খেলে বাংলাদেশ!

এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। জয় দিয়েই সুপার ফোর পর্ব শুরু করতে মরিয়া টাইগাররা।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি প্রতিশোধ নেয়ার সুযোগও বলা চলে। আজকের ম্যাচটি আরেকটি কারণে বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। এই ম্যাচে এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ যেটি মিললেই এশিয়া কাপের ফাইনাল খেলে টাইগাররা। অন্তত, অতীতের পরিসংখ্যান তাই বলে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসটা খুব বেশি সমৃদ্ধ নয়। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ১৩ ম্যাচ। আর এশিয়া কাপে টাইগাররা জিতেছে কেবল ৩ ম্যাচে।

এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে কেবল তিন জয় পেলেও সেটি বাংলাদেশকে ভালোভাবেই উজ্জীবিত করে তুলতে পারে। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারায় টাইগাররা। আর এই তিন বারই বাংলাদেশ ফাইনালে পৌঁছেছিল।

এশিয়া কাপে বাংলাদেশ প্রথমবার লঙ্কানদের হারায় ২০১২ সালে। সেবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিলো বাংলাদেশ। এর পরেরবার লঙ্কানদের হারায় ২০১৬ সালে। মাশরাফি বিন মুর্তজার দল সেবারও ফাইনালে খেলেছে। সবশেষ ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ, সেবারও পৌঁছে গিয়েছিল ফাইনালে।

সুপার ফোরের ম্যাচে এবারও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। আজকের এই ম্যাচে যদি টাইগাররা লঙ্কানদের হারাতে পারে তাহলে আরও একটি ফাইনাল খেলার সম্ভাবনা বেড়ে যাবে বাংলাদেশের। অতীতের পরিসংখ্যা অন্তত সেই কথাই বলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X