স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ম্যাচের আগে আবারও সংবাদ সম্মেলন বয়কট পাকিস্তানের

পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। শনিবার দুবাইয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দেয় পাকিস্তান দল। তবে হঠাৎ এই পদক্ষেপের কারণ স্পষ্ট করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সাধারণত প্রতিটি ম্যাচের আগেই দুই দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে প্রতিনিধি পাঠানো হয়। পাকিস্তান আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমেছিল এবং সে সময় হারিস রউফ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। এবার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন বয়কট অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

এর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল ইউএই ম্যাচের আগেও। তখনও পাকিস্তান সংবাদ সম্মেলন এড়িয়ে যায়। কারণ হিসেবে বলা হয়েছিল, ভারত-পাকিস্তান ম্যাচ শেষে ‘হ্যান্ডশেক বিতর্কে’ আইসিসি যে অ্যান্ডি পাইক্রফটকে নির্দোষ ঘোষণা করে এবং তাকেই ইউএই ম্যাচের রেফারি নিয়োগ করে, সেটি ভালোভাবে নেয়নি পাকিস্তান। ম্যাচটি তখন প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল, কারণ দলীয় কর্মকর্তাদের সঙ্গে পাইক্রফটের দীর্ঘ আলোচনার পর খেলা শুরু হয়।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও ভারত-পাকিস্তান ম্যাচের অফিসিয়াল নিয়োগ ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে, পাইক্রফটই সামনে আসন্ন ম্যাচের রেফারির দায়িত্ব পেতে পারেন। আর এ সম্ভাবনাই হয়তো পাকিস্তানের সংবাদ সম্মেলন বয়কটের অন্যতম কারণ।

যদিও সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান, তবে তাদের অনুশীলন সেশন পরিকল্পনা অনুযায়ীই চলছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে সালমান আলি আগার দল। একই সময়ে ভারতেরও ঐচ্ছিক অনুশীলনের সূচি ছিল। তারা আগের দিন ওমানের বিপক্ষে ম্যাচ খেলে এসে মূলত বিশ্রামের পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে হালকা অনুশীলনের সিদ্ধান্ত নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X