কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

এলপিজিবাহী ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে ৬০ জন চিকিৎসাধীন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দুর্ঘটনাটি ঘটনা। সর্বশেষ শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত্যুর সংখ্যা জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৫০ হাজার লিটার এলপিজিবাহী ট্যাংকার ট্রাকটির সড়কের সীমানা দেয়ালের সঙ্গে সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়।

জনবহুল ইজতাপালাপার একটি ব্যস্ত সড়কে দুর্ঘটনার ফলে উদ্ধারকারী ফায়ার সার্ভিসের যানও পৌঁছতে দেরি হয়। ইতিমধ্যে সড়কের দুপাশে গাড়ির জটলা বাড়তে থাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর।

এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং উচ্চগতিতে গাড়ি চলানোর জন্যই ঘটেছে এ দুর্ঘটনা। ট্রাকচালকও নিহত হওয়ায় দুর্ঘটনার আগমুহূর্তের পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে। তবু কর্তৃপক্ষ সড়কের কোনো দুর্বলতা ছিল কি না তাও খতিয়ে দেখছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১২

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৩

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৪

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৫

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৬

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৭

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৯

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

২০
X