কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজার আগেই সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

সংবাদ সম্মেলনকালে সুস্মিতা কর। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনকালে সুস্মিতা কর। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজার আগেই দেশে নির্বাচন ও সংস্কার কাজে সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সংখ্যালঘু কমিশন গঠন এবং আসন্ন দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রমনা কালীমন্দিরে ‘আমরণ অনশনরত অবস্থায়’ এক সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র সুস্মিতা কর এ দাবি জানান।

৮ দফা দাবি বাস্তবায়ন, জাতীয় সংসদসহ সব প্রতিনিধিত্বমূলক পর্যায়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু প্রতিনিধি নিশ্চিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত শুক্রবার থেকে ঢাকা ও চট্টগ্রামে ‘আমরণ গণঅনশন’ কর্মসূচি পালন করছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুস্মিতা কর বলেন, ৮ দফা নিয়ে দফায় দফায় আলোচনার পরও অন্তর্বর্তী সরকারকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না দেখে আমরা হতাশ। অথচ ৮ দফা বাস্তবায়ন না হলে সংখ্যালঘু সম্প্রদায় এ দেশে নিজেদের নিরাপদ ভাবতে পারবে না। যার কারণে আমাদের আমরণ অনশনের পথ বেছে নিতে হয়েছে।

তিনি বলেন, আমরা যদি রাজপথভিত্তিক কর্মসূচি ঘোষণা করি, আমাদের বিভিন্ন ট্যাগ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। এই কর্মসূচি (আমরণ গণঅনশন) আমাদের পক্ষ থেকে একটি অহিংস প্রতিবাদ। আমরা চেয়েছি আমাদের অধিকার, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা আমাদের উদ্দেশ্য না। এরই মধ্যে গাজীপুর, নাটোর, নওগাঁসহ বিভিন্ন জেলা থেকে প্রতিমা ভাঙচুরের তথ্য এসেছে। এসব তথ্য আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিয়েও আমাদের চিন্তিত করে তুলছে। আমরা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে মনিটরিং সেল চাই, যা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে সংখ্যালঘু কমিশনের ওপর।

সংখ্যালঘু অধিকার আন্দোলনের এই মুখপাত্র বলেন, আমরা এখান থেকে বিভাগীয় পর্যায়ে শুধু না, জেলায় জেলায় আমরণ গণঅনশনের ডাক দিচ্ছি। শুধু তাই নয়, মিথ্যা মামলার শিকার সংখ্যালঘু সম্প্রদায় কারাগারে অনশন করবে। আবার বলছি, মিথ্যা মামলার শিকার যারা—তদন্তসাপেক্ষে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১০

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১১

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১২

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৩

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৪

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৬

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৭

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৮

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৯

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

২০
X