কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি অপরাধ আইন পাস খবরটি ভুয়া : মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা
ভূমি মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাস হয়েছে এবং গেজেট প্রকাশিত হয়েছে খবরটি ভুয়া জানিয়ে সতর্কবার্তা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

সোমবার (১১ সেপ্টেম্বর) সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাস হয়েছে এবং গেজেট প্রকাশিত হয়েছে’ এমন একটি ভুয়া খবর বা গুজব সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এমনকি একটি ‘ভুয়া গেজেট’ অনলাইন মাধ্যমে শেয়ার করা হচ্ছে।

এই ধরনের ভুয়া খবর বা গুজব জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে - যা মোটেই কাম্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত তথ্য হচ্ছে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ প্রস্তুত ও অনুমোদনসংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। আইন প্রণয়নের ঘটনা জাতীয় জীবনে উল্লেখযোগ্য সংবাদ, যা সাধারণত দেশের সব ধরনের জাতীয় গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।

এ ছাড়া নতুন আইন প্রণয়নের পর তা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমেও প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট সব সরকারি পোর্টালে প্রকাশ করা হয়।

হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করে, কিংবা, ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ ‘ভূমিসেবা Land Service’ ফেসবুক পেজে (www.facebook.com/land.gov.bd) কমেন্ট করে কিংবা মেসেজ (বার্তা) পাঠিয়ে ভূমিসংক্রান্ত তথ্য জানা যাবে, ভূমি সেবা গ্রহণ করা যাবে এবং ভূমিবিষয়ক অভিযোগ জানানো যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১০

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১১

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৬

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৭

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৮

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৯

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

২০
X