কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের খুদে ফুটবলার জুনেলের পাশে তারেক রহমান

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের প্রতিভাবান খুদে ফুটবলার জুনেল আহমেদ মহসিনের গ্রামের বাড়িতে যান আমিনুল হক। ছবি : কালবেলা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের প্রতিভাবান খুদে ফুটবলার জুনেল আহমেদ মহসিনের গ্রামের বাড়িতে যান আমিনুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ ও দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের প্রতিভাবান খুদে ফুটবলার জুনেল আহমেদ মহসিনের গ্রামের বাড়িতে গিয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জুনেলের হাতে ফুটবল, জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন আমিনুল হক।

খেলাধুলার মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমিনুল হক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন—বাংলাদেশে সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তন আনতে হবে। আর খেলাধুলাই সেই পরিবর্তনের অন্যতম মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা হবে এ পরিবর্তনের ধারক ও বাহক।

তিনি আশ্বাস দেন, বিএনপি সরকার গঠন করলে জুনেলের মতো প্রতিভাবান খেলোয়াড়দের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সব খরচ রাষ্ট্র বহন করবে।

আমিনুল হক আরও বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা জুনেল, জিসান, সোহান, রিয়াদ কিংবা দাবাড়ু মুনতাহাদের মতো প্রতিভাবানদের একটি প্ল্যাটফর্মে আনা হবে। এর মাধ্যমে গড়ে তোলা হবে ক্রীড়ামুখী ও মাদকমুক্ত বাংলাদেশ।

কর্মসূচিতে সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউছ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে জুনেলের পরিবারকে অভিনন্দন জানান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X