সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

২৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়

ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামকে রাজকীয় বিদায়। ছবি : সংগৃহীত
ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামকে রাজকীয় বিদায়। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে ২৫ বছর ইমামতি করার পর এক ইমামকে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে নগদ ২ লাখ ৩ হাজার টাকা, পাঞ্জাবি, টুপি, জায়নামাজসহ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

৭০ বছর বয়সী ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদ গোসাইরহাট উপজেলার বাসিন্দা। তিনি ২০০০ সাল থেকে টানা ২৫ বছর ইমামতির দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত স্বেচ্ছায় অবসরগ্রহণ করলে এলাকাবাসী ও মসজিদ কমিটি এই ব্যতিক্রমধর্মী বিদায় আয়োজন করে।

উত্তর হাটুরিয়া জামে মসজিদের আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান সিকদার বলেন, ‘ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, তিনি আমাদেরকে জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন। সমাজের মানুষ যেন দিনের পথে আসে সে কাজ করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি।’

আবেগী কণ্ঠে ইমাম হজরত মাওলানা আব্দুছ ছালাম আজাদ বলেন, ‘জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X