কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কেমিক্যাল গুদামে আগুন, ৪৮ ঘণ্টায়ও নেই মামলা-আটক

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : সংগৃহীত
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের দুদিন পার হলেও এ ঘটনায় কোনো মামলা হয়নি। আটক বা গ্রেপ্তারও করা হয়নি কাউকে। ইতোমধ্যে এ ঘটনায় মারা গেছেন দগ্ধ দুই ফায়ার সার্ভিস কর্মী।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় অবস্থিত ফেমাস কেমিক্যাল লিমিটেড নামের প্রতিষ্ঠানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে রাসায়নিক বিস্ফোরণে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ জন দগ্ধ হন। তাদের রাতেই ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নিহত দুজন ফায়ার ফাইটার হলে- শামীম আহমেদ ও নুরুল হুদা (৩৮)।

এদিকে অগ্নিকাণ্ডের পর দুজনের মৃত্যু হলেও এই ঘটনায় কোনো মামলা হয়নি। বুধবার ঘটনাস্থল ছিল ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশের নিয়ন্ত্রণে। নির্ধারিত ১০০ গজের মধ্যে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

জানা গেছে, দুর্ঘটনার পর টঙ্গীর যেসব এলাকায় রাসায়নিকের দোকান বা গুদাম রয়েছে, সেসব এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। একইসঙ্গে টঙ্গীর সমবায় কমপ্লেক্সে শতাধিক রাসায়নিকের দোকান দুর্ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে। দোকানিরা গোপনে অবৈধ রাসায়নিক দাহ্য পদার্থ সরিয়ে নিচ্ছেন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাস্থলের চারদিকে লাল ফিতার বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। সেখানে কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

মামলার বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ মামুন বলেন, এ বিষয়ে আমরা খুব শিগগির মামলা করব ইনশাআল্লাহ।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, বিস্ফোরণের ঘটনায় কেউ মামলা করেনি। এ ঘটনায় কোনো আটক বা গ্রেপ্তার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১০

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১১

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১২

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৩

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৪

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৫

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৬

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৭

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৮

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৯

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০
X