স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ফিফা

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়তে পারে। ‍ছবি : সংগৃহীত
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়তে পারে। ‍ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। আগের আসরগুলোতে ৩২ দল অংশ নিলেও সেটিকে বাড়িয়ে ৪৮ এ নিয়ে যায় ফিফা। এবার সেই সংখ্যায়ও বোধহয় পরিবর্তন আসতে পারে। ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ফিফা। এ নিয়ে ফুটবলের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠকও করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যদিও এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নিউইয়র্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এই বৈঠকে ছিলেন কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ এবং আর্জেন্টিনা ও উরুগুয়ের ফেডারেশন প্রধানরা। এ ছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এবং উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি। চলতি বছরের মার্চে উরুগুয়ের এক প্রতিনিধি প্রথমবারের মতো অনলাইনে ফিফার নির্বাহী কাউন্সিল সভায় প্রস্তাবটি উত্থাপন করেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডমিঙ্গেজ লিখেন, ‘আমরা বিশ্বাস করি ২০৩০ বিশ্বকাপ হবে ঐতিহাসিক। ধন্যবাদ ফিফা সভাপতিকে, আমাদের স্বপ্নের এই যাত্রায় একাত্ম হওয়ার জন্য। ফুটবল যখন সবার সঙ্গে ভাগাভাগি হয়, তখন উদযাপন সত্যিকার অর্থেই বৈশ্বিক হয়ে ওঠে।’

৬৪ দলের বিশ্বকাপ হলে কনমেবলের ১০ সদস্য দেশই স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে জায়গা পেতে পারে। তখন বিশ্বকাপের মোট ম্যাচ দাঁড়াবে ১২৮, যা বর্তমান ৬৪ ম্যাচের দ্বিগুণ। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিন এ প্রস্তাবকে ‘খারাপ ধারণা’ আখ্যা দিয়েছেন। সমালোচকরা মনে করেন, এতে খেলার মান কমবে এবং বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্ব কমে যাবে।

যদি ফিফা শেষ পর্যন্ত এই প্রস্তাবের অনুমোদন দেয়, তবে এটি হবে শতবর্ষপূর্তির সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X