কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এডিসি হারুনের বরখাস্তের প্রজ্ঞাপনে যা বলা হলো

উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত
উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত

দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে সাময়িক বরখাস্ত হলেন পুলিশের বহুল বিতর্কিত অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমানের (বিপিএএ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, যেহেতু হারুন-অর-রশীদ, পিপিএমকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন সেহেতু, তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক অদ্য ১১-৯-২০২৩ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন।

হারুনের সাময়িক বরখাস্ত আদেশের অনুলিপিটি নিম্নোক্ত বিভাগে পাঠানো হয় (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়) :

১. মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা/প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয, ঢাকা। ২. সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ৩. পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তর, ঢাকা। (উল্লিখিত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর লক্ষ্যে খসড়া অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণের জন্য অনুরোধ করা হলো)। 8. সচিব, জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়, ঢাকা। ৫. মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৬. সিনিয়র সচিবের একান্ত সচিব, সিনিয়র সচিবের দপ্তর, জননিরাপত্তা বিভাগ। ৭. সিনিয়র সহকারী সচিব, শৃঙ্খলা-২ শাখা, জননিরাপত্তা বিভাগ। ৮. উপপরিচালক, বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। ৯. জনাব, ........................................................................ ১০. ভারপ্রাপ্ত কর্মকর্তা (বহিরাগমন), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ১১. চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা। ১২. ভারপ্রাপ্ত কর্মকর্তা (বহিরাগমন), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ১৩. প্রোগ্রামার, আইসিটি সেল, জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহ) ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X