কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১১:০৫ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ পেটানো সেই এডিসি হারুনের বরখাস্তের আদেশ প্রত্যাহার

এডিসি হারুন-অর-রশিদ। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ পেটানো সেই এডিসি হারুনের বরখাস্তের আদেশ প্রত্যাহার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশিদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার। ছাত্রলীগের তিন নেতাকে থানায় নিয়ে মারধরের ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১৬ জুলাই (মঙ্গলবার) তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের পত্রের পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো।

গত বছরের ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর করা হয়। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে ১১ সেপ্টেম্বর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে ১২ সেপ্টেম্বর রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের সঙ্গে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন-অর-রশিদের ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে গত ৯ সেপ্টেম্বর ছাত্রলীগের তিন নেতাকে থানায় এনে মারধর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ- শাহবাগ থানায় ওসির (তদন্ত) কক্ষে এই মারধরে নেতৃত্ব দেন এডিসি হারুন। তবে ঘটনার সূত্রপাত হয় বারডেম হাসপাতালে। সেখানে দুপক্ষের মধ্যে মারধর ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনা ঘটে।

ওই ঘটনার নেপথ্যের কারণ হিসেবে রাষ্ট্রপতির এপিএস আজিজুল ও এডিসি হারুনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে। সেই দ্বন্দ্ব ছিল আজিজুলের স্ত্রী সানজিদাকে কেন্দ্র করে। প্রশাসন ক্যাডারের আজিজুল ও পুলিশের এডিসি হারুন দুজনই ৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন।

এ ঘটনায় পরে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়। এরপর তাকে রংপুর রেঞ্জ উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়। এ ঘটনায় শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

১০

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

১১

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

১২

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

১৩

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১৪

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১৫

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১৬

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৭

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৮

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১৯

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

২০
X