কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে যোগ দিলেন এডিসি হারুন

অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। ছবি : সংগৃহীত
অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। ছবি : সংগৃহীত

রংপুর রেঞ্জে যোগ দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পেটানোর ঘটনায় আলোচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) তিনি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হাজিরা দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) পংকজ চন্দ্র রায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বরখাস্ত) হারুন বুধবার আমাদের অফিসে যোগদান করেছেন।

গত ৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার ঘটনায় হারুনকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়। পরে হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

এরপর ১২ সেপ্টেম্বর তাকে রংপুরে সংযুক্ত করে আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদেশের এক সপ্তাহ রংপুরে যোগদান করলেন তিনি।

এদিকে এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছিল, তদন্ত কার্যক্রম শেষ। ঘটনায় দোষ মিলেছে দুই পুলিশ কর্মকর্তা এবং অন্য এক সরকারি কর্মকর্তারও। থানায় নির্যাতনে পুলিশের অন্তত পাঁচজনের সম্পৃক্ততার কথাও বেরিয়ে আসে; কিন্তু প্রতিবেদন জমা না দিয়ে কমিটি আরও সাত দিন সময় বাড়ানোর আবেদন করে। শেষ পর্যন্ত তাদের এবার অতিরিক্ত তিন দিন সময় দেওয়া হয়েছে। এ নিয়ে তদন্ত কমিটি দুই দফায় ৮ দিনের সময় বাড়াল।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক কালবেলাকে বলেন, তদন্ত কমিটি সাত দিনের সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত কমিটির একজন সদস্য ডিএমপির নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ কালবেলাকে বলেন, তারা তদন্ত পুরোপুরি শেষ করতে পারেননি। এ জন্য সময়ের আবেদন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর বারডেম হাসপাতালে পুলিশের রমনা বিভাগের এডিসি (সাসপেন্ড) হারুন-অর-রশীদ ও আরেক সরকারি কর্মকর্তা আজিজুল হক মামুনের হাতাহাতির ঘটনা ঘটে। আরেক পুলিশ কর্মকর্তা এবং আজিজুল হক মামুনের স্ত্রী সানজিদা আফরিনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এর জেরে কেন্দ্রীয় দুই ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের ঘটনার অভিযোগ ওঠে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X