রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, ভারতের প্রতিক্রিয়া

লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্য। ছবি : সংগৃহীত
লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্য। ছবি : সংগৃহীত

লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই ঘটনাটি সামনে আসে, ঠিক কয়েকদিন পরই সেখানে পালিত হওয়ার কথা ছিল গান্ধী জয়ন্তীর আনুষ্ঠানিকতা। ঘটনাটিকে ভারতের পক্ষ থেকে ‘লজ্জাজনক ও নিন্দনীয়’ বলে আখ্যায়িত করা হয়েছে।

মূর্তিটির পাদদেশে কিছু আপত্তিকর গ্রাফিতি পাওয়া গেছে। গান্ধীর ধ্যানমগ্ন ভঙ্গিমার ব্রোঞ্জের এই ভাস্কর্যটি ১৯৬৮ সালে ট্যাভিস্টক স্কয়ারে স্থাপন করা হয়েছিল। ভারতের হাইকমিশন জানিয়েছে, ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ইতোমধ্যেই মূর্তি পুনরুদ্ধারে কাজ চলছে।

লন্ডনে ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এটি কেবল ভাঙচুর নয়, বরং গান্ধীর অহিংসার দর্শনের ওপর আক্রমণ। আন্তর্জাতিক অহিংসা দিবসের মাত্র তিন দিন আগে এমন ঘটনা ঘটায় বিষয়টি আরও বেদনাদায়ক।’

প্রতি বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে এই স্থানে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রার্থনা এবং গান্ধীর প্রিয় ভজন পরিবেশনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। জাতিসংঘ ঘোষিত এ দিনটি ‘আন্তর্জাতিক অহিংসা দিবস’ হিসেবেও পালিত হয়।

মূর্তিটি ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতার স্মৃতিকে স্মরণ করার পাশাপাশি লন্ডনের ইউনিভার্সিটি কলেজে গান্ধীর শিক্ষাজীবনের স্মারক হিসেবেও স্থাপন করা হয়েছিল। পাদদেশে খোদাই করা আছে— “মহাত্মা গান্ধী, ১৮৬৯–১৯৪৮।”

ঘটনার পর স্থানীয় প্রশাসন—মেট্রোপলিটন পুলিশ এবং ক্যামডেন কাউন্সিল জানিয়েছে, তারা ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X