মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় এক ইলিশের দাম প্রায় ৯ হাজার

পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়া ইলিশ। ছবি : কালবেলা
পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়া ইলিশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের এক ইলিশ, যা বিক্রি হয়েছে ৮ হাজার ৮০০ টাকায়।

বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিশে মাছটি বিক্রি হয়। মাছটি ৪ হাজার টাকা কেজি দরে ৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী পি এম মুসা। এ সময় মাছটিকে দেখতে মৎস্য বন্দরে অনেকেই ভিড় করেন।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর এফ বি আশরাফুল ট্রলারে মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে গেলে অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশটি ধরা পড়েছে।

জেলে ছোবাহান বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে এ বড় ইলিশটি ধরা পড়ে। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি ভালো দামে বিক্রি হয়েছে। অবরোধের আগ মুহূর্তে এমন মাছ পেয়ে আমি খুশি।

জমজম ফিশের স্বত্বাধিকারী সাঈদুল ইসলাম বলেন, বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ পেলে জেলেরা যেমন লাভবান হয় পাশাপাশি আমরা ব্যবসায়ীরাও ভালো দামে মাছগুলো বিক্রি করতে পারি।

মাছটির ক্রেতা পি এম মুসা বলেন, দীর্ঘদিন ধরেই আমি মাছের ব্যবসা করি। সম্পূর্ণ বাজার খুঁজে বড় সাইজের এ একটি ইলিশই পেয়েছি। মাছটি ঠাকুরগাঁওয়ে পাঠাব। আশা করছি ভালো একটা দামে বিক্রি করতে পারব।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, জেলেদের জালে বড় সাইজের ইলিশ এখন প্রায়ই মিলছে। যেটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X