বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জুবিনের মৃত্যু রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার ২

জুবিন গর্গ। ছবি : সংগৃহীত
জুবিন গর্গ। ছবি : সংগৃহীত

আসামের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া, আর সেই ছায়া এখন ঘনীভূত হচ্ছে এক চাঞ্চল্যকর ঝড়ে। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যময় মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নতুন মোড়। গ্রেপ্তার হলেন তার দীর্ঘদিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুরুগ্রামের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করেছে সিআইডির বিশেষ তদন্ত দল। অন্যদিকে, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামাকানু মহন্ত সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরেই এই দুই অভিযুক্তকে দিল্লি থেকে গুয়াহাটির বিমানে আসামে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে এই মামলায় জুবিন গর্গের ড্রামার শেখরজ্যোতিকেও গ্রেপ্তার করেছিল।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে গায়ক জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর এই ঘটনার তদন্তের জন্য আসাম সরকার বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম গঠন করে। এই তদন্তকারী দলই ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, অর্গানাইজার শ্যামাকানু মহন্ত এবং সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য রেকর্ডের জন্য তলব করেছিল। কিন্তু নোটিশ জারি হওয়ার পর থেকেই তাদের খোঁজ মিলছিল না।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়েছিলেন যে ইন্টারপোলের মাধ্যমে মহন্ত ও শর্মার বিরুদ্ধে একটি ‘লুকআউট নোটিশ’ জারি করা হয়েছে। এরপরই গ্রেপ্তারের খবর সামনে আসে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X