পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

পাবনা পৌর এলাকায় পরকীয়ার জেরে মো. আকাশ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নাইম হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত মো. আকাশ (২৫) সদর উপজেলার পলিথিন মোড়ের সোহেলের ছেলে এবং আহত নাইম সাধুপাড়ার মৃত লালু মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। মঙ্গলবার রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে পরকীয়ার বিষয়ে কথা কাটাকাটি হয় আকাশ ও নাঈমের। এক পর্যায়ে মিল্লাতের হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে দিয়ে গেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সুভেল নামের একজনকে গ্রেপ্তার করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X