কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মাবলম্বীকে নিয়ে সুন্দর দেশ গড়বে : কফিল উদ্দিন 

বারিধারা ডিওএইচএস পূজা কমিটির আমন্ত্রণে মণ্ডপে গিয়ে কথা বলেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
বারিধারা ডিওএইচএস পূজা কমিটির আমন্ত্রণে মণ্ডপে গিয়ে কথা বলেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা কমিটির আমন্ত্রণে মণ্ডপে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপি নেতা কফিল উদ্দিন বলেন, বিএনপি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। এ দেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই বিএনপির চাওয়া। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি একটি ‘রেইনবো নেশন’ গড়ে তুলতে চায়। এটা বিএনপির অঙ্গীকার, যেটি ৩১ দফা রূপরেখায় রয়েছে।

এ সময় বারিধারা ডিওএইচএস পূজা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, সেক্রেটারি প্রবীর কুমার সাহা বিদ্যুৎ, ডিবিসি নিউজের পরিচালক ও শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তে পরিণত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X