রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকাডুবি, শিশুসহ নিহত ২

কাপ্তাই হ্রদ। ছবি : সংগৃহীত
কাপ্তাই হ্রদ। ছবি : সংগৃহীত

রাঙামাটির লংগদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকাডুবিতে নারী-শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এতে এক শিশু এখনো নিখোঁজ। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে মাইনীমুখের এফআইডিসি এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে।

নিহতরা হলো—শিরিনা বেগম (৪০) ও রানা (৭)। নিখোঁজ শিশুর নাম মাসুম (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে মাইনীমুখের এফআইডিসি এলাকায় বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় থাকা ৫ জনের মধ্যে দুই শিশুসহ তিনজন নিখোঁজ হয়। বাকি দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। ঘটনার পরপরই স্থানীয়রা এক শিশুর মৃতদেহ উদ্ধার করে। এরপর বুধবার সকালে নিখোঁজ নারী শিরিনা বেগমের (৪০) মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় নিখোঁজ অন্য শিশু মাসুমকে (৫) উদ্ধারে কাজ করছেন ডুবুরি দলের সদস্যরা।

স্থানীয় স্কুল শিক্ষক মো. সোহেল কবির জানান, সন্ধ্যায় এফআইডিসি এলাকার ৫ জন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয় বাড়ি বেড়াতে যায়। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে যায়। নৌকায় ১ জন পুরুষ, ২ জন নারী ও ২টি শিশু ছিল। খবর পেয়ে আমরা রাতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক নারীকে উদ্ধার করি এবং রানা (৭) নামে এক শিশুকে কচুরিপানা থেকে মৃত অবস্থায় পাই। ওই নৌকায় থাকা শিরিনা বেগম (৪০) ও তার ছেলে মাসুমকে (৫) রাতে খুঁজে পাওয়া যায়নি। বুধবার সকালে শিরিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো নিখোঁজ রয়েছে শিশু মাসুম (৫)।

লংগদু ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল বিষয়টি আমাদের জানিয়েছেন। আমাদের ডুবুরি দল রাঙামাটি থেকে সকালে এসে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ নারী ও শিশুর মধ্যে শিরিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ চলছে।

এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন বলেন, মঙ্গলবার রাত ৮টার পর আকস্মিক ঝোড়ো বাতাসে অনেক স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। তার মধ্যে গুলশাখালী এলাকায় নৌকা ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় একটি শিশু এখনো নিখোঁজ রয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১০

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১১

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১২

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৫

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৭

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৮

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৯

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২০
X