সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার আদালত থেকে পালানো আসামি ফেনীতে গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার শরিফুল ইসলাম। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার শরিফুল ইসলাম। ছবি : কালবেলা

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ পালানো হত্যা মামলার আসামি মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফুল দিনাজপুর জেলার নবাবপুর থানার হরিপুর গ্রামের শফিক আহমেদের ছেলে।

জানা গেছে, রাজধানীর খিলগাঁওয়ে জিসান হোসেন (১৪) হত্যা মামলায় ছয় বছর ধরে কারাগারে ছিলেন শরিফুল ইসলামে। গত ১৯ জুন মামলার শুনানির দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। সেদিন দুপুরের দিকে আদালতে শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি।

পরে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় র‍্যাব-৭, র‍্যাব-১০, সিপিসি-১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী র‌্যাব ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X