কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে : অতিরিক্ত সচিব সালাম

আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেসের ক্যাপিং, শপথগ্রহণ ও বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা। ছবি : সংগৃহীত
আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেসের ক্যাপিং, শপথগ্রহণ ও বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন শাখা), মোহাম্মদ আব্দুস সালাম খান।

তিনি বলেন, মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে গেলে ডাক্তারদের ন্যায় সেবিকা হিসেবে নার্সদেরও বেশি মূল্যায়ন করেন। আমাদের দেশের অনেক দক্ষ ও ইংরেজি জানা নার্সরা বিদেশে চলে যাচ্ছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেসের ক্যাপিং, শপথ গ্রহণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অংশ নেয় বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বিভাগের নবীন ও বিএসসি ইন নার্সিং বিদায়ী শিক্ষার্থীরা। নবীনরা পেশাগত জীবনের প্রথম ধাপে পা রাখে আর বিদায়ী শিক্ষার্থীরা আবেগঘন মুহূর্তে বিদায় জানায় প্রিয় শিক্ষাঙ্গনকে।

অনুষ্ঠননে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন, হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চলপড়ির ম্যানেজিং ডিরেক্টর জারিন মাহমুদ হোসেন; আয়াত এডুকেশনের সিইও নুসরাত ফিরোজ আমান এবং আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন শাখা), মোহাম্মদ আব্দুস সালাম খান নার্সদের পেশাগত অবদানকে প্রশংসা করে বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বৈশ্বিক পর্যায়ে দক্ষ নার্সের চাহিদা ও আন্তর্জাতিক মান অর্জনের প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে। নার্সদের পেশাগতভাবে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চলপড়ির ম্যানেজিং ডিরেক্টর জারিন মাহমুদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নার্সিংই দেশের ভবিষ্যৎ,’— তিনি নবীনদের আত্মবিশ্বাসী হয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে ও মানবসেবাকে জীবনের মূল আদর্শ হিসেবে ধারণ করতে আহ্বান জানান।

তাহসিন আমান নার্সিং পেশার উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে শিক্ষার্থীদের আয়াতের দূত হিসেবে মানবসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কলেজের অধ্যক্ষ ডা. তাসলিমা বেগম নার্সিং পেশার বিকাশ ও কর্মক্ষেত্রে যত্ন, মমতা এবং ক্লিনিক্যাল অনুশীলনের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা ও শপথগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X