কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘মালিকদের প্রেসক্রিপসনে সরকার বাসের ভাড়া নির্ধারণ করেন’

বুধবার জাতীয় প্রেসক্লাবে যাত্রী অধিকার দিবসের আলোচনা সভা। ছবি : কালবেলা
বুধবার জাতীয় প্রেসক্লাবে যাত্রী অধিকার দিবসের আলোচনা সভা। ছবি : কালবেলা

সরকার, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো মিলে-মিশে একাকার হয়ে দীর্ঘদিন যাবৎ পরিবহন সেক্টর পরিচালনা করায় বিশৃঙ্খলা ও অরাজকতা, ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানী অস্বাভাবিক হারে বাড়ছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে যাত্রী অধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা এই অভিযোগ করেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই শীর্ষক এই গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সরকারের সঙ্গে যোগাযোগের উপায় না থাকায়, নানাভাবে হয়রানির শিকার দেশের যাত্রীরা প্রতিকার পান না। এতে দেশের যাত্রী সাধারণ অসহায় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সরকার নানাভাবে চেষ্টা করেও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হওয়ায় নাগরিক সমাজের দাবির প্রেক্ষিতে নতুন সড়ক পরিবহন আইন পাস হয়। সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে যাত্রী সাধারণ তথা জনসাধারণের মতামত ও অংশগ্রহণের সুযোগ না রাখায় এই আইন বাস্তবায়নের দীর্ঘ ৪ বছরেও নতুন আইন ও পুরনো আইনের তেমন কোনো পার্থক্য নেই। এবারের যাত্রী অধিকার দিবসে সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই এই দাবিকে সামনে আনা জরুরি বলে মনে করেন বক্তারা।

বক্তারা বলেন, যোগাযোগ সেক্টরের অবকাঠামো বিনির্মাণে ব্যাপক উন্নয়ন হলেও সড়কে শৃংঙ্খলা প্রতিষ্টা ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে পিছিয়ে। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবছর সড়কে ২৪ হাজার ৯৫৪ জনের প্রাণহানি ঘটছে। যোগাযোগ সেক্টরে অবকাঠামো নির্মাণে লাখো কোটি টাকা ব্যয় হলেও রাজধানী ঢাকাসহ সারাদেশের শহর ও শহরতলীতে যাতায়াতে মানসম্মত গণপরিবহন নেই। রাজধানীতে কয়েক দশক ধরে লক্কড়-ঝক্কড় বাসে সাড়ে চার কোটি ট্রিপ যাত্রী অস্বাভাবিক ভোগান্তি নিয়ে লাখ লাখ নগরবাসী প্রতিদিন যাতায়াত করছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকার বাসের ভাড়া নির্ধারণ করেন মালিকদের প্রেসক্রিপসন অনুযায়ী। অথচ আন্তর্জাতিক ক্রেতা ভোক্তা অধিকার আইন অনুযায়ী বাস ভাড়া নির্ধারণ কমিটিতে বাস মালিকদের সংখ্যা অনুপাতে যাত্রী বা ভোক্তা প্রতিনিধি রাখার বিধান থাকলেও সড়ক আইন অনুযায়ী বাস ভাড়া নির্ধারণ কমিটিতে মালিক- শ্রমিক সরকার মিলে মিশে তা নির্ধারণ করছে। এতে কখনো কখনো সরকার বাস মালিকদের পকেটে ঢুকে পরে ইচ্ছে মতো ভাড়া বাড়িয়ে দিচ্ছে।

সভায় অংশ নিয়ে ওয়ার্কার্স পাটি সংসদ সদস্য লুৎফুন্নেছা খানম বলেন, যাত্রীদের ভোগান্তি লাঘবে আইনি সুরক্ষা প্রয়োজন অথচ সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ চরমভাবে উপেক্ষা করা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, আমরা দীঘদিন যাবৎ যাত্রী অধিকার প্রতিষ্টার জন্য বারবার দাবী তুলছি। ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করছি। অথচ সরকার সড়ক পরিবহন আইনে যাত্রী সাধারণের মতামত ও অংশগ্রহণের সুযোগ রাখেনি।

বক্তব্য রাখেন, সাংবাদিক মনজুরুল আলম পান্না, মানবাধিকার সংগঠক মনজুর হোসেন ইশা, যাত্রী কল্যাণ সমিতির সহসভাপতি তাওহিদুল হক লিটন, মোহাম্মদ মহসিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X