কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসকনের সঙ্গে ঐক্য পরিষদের মতবিনিময়

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : কালবেলা
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : কালবেলা

ক্ষমতাসীন দলের বিগত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বুধবার পরিষদের নেতারা ইসকন মন্দিরে মতবিনিময়ে মিলিত হন।

সভায় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রাণা দাশগুপ্ত বলেন, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার ইস্যুতে কোন রাজনৈতিক দল ও নেতাদের উপর আমাদের কোন আস্থা নেই। তবে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আমরা আস্থা রাখতে চাই। আশাকরি তার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তিনি বলেন, স্বদিচ্ছা থাকলে নির্বাচনের আগে সাত দফা প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলো বাস্তবায়ন সম্ভব। তাহলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা বাড়বে। তারা অধিকার রক্ষায় সোচ্চার হবে।

দাবি আদায়ে আগামী ২২-২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন ও গণঅবস্থান সহ ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে মহাসমাবেশ সফল করতে ইসকনের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন, ইসকনের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, শ্রীপাদ অমানি কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীপাদ চিন্ময় গদাধর দাস, শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, সুমোহন মুকুন্দ দাস ব্রহ্মচারী, রবীন্দ্রনাথ বসু, বাপ্পাদিত্য বসু, সুবল ঘোষ, সুমন গোস্বামী পুলক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১০

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১১

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১২

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৩

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৪

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১৫

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১৬

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১৭

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

১৮

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

১৯

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

২০
X