ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় বিএনপি-বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, বিজেপি অফিস ভাঙচুর

ভোলায় বিজেপির শোডাউন। ছবি : কালবেলা
ভোলায় বিজেপির শোডাউন। ছবি : কালবেলা

ভোলায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাল্টাপাল্টি শোডাউন করেছে বিএনপি ও বিজেপি। এদিকে বিজেপির সভাস্থলে হামলা ও অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন প্রায় ২০ জন।

শনিবার (০১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনের মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভোলার বিএনপি ও বিজেপি বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় উভয় দলের পূর্ব ঘেষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার কালীনাথ রায়ের বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ করে বিএনপি। অপরদিকে, জেলা বিজেপি নতুন বাজার তাদের কার্যালয়ের সামনে সমাবেশ করে।

দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বিজেপির সমাবেশ মুহূর্তের মধ্যে পণ্ড হয়ে যায়। এ সময় একদল দুর্বৃত্ত জেলা বিজেপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এতে সাংবাদিকসহ উভয় দলের প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিজেপি কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এ ঘটনায় জেলা কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম বলেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এর প্রতিবাদে জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। প্রশাসনের দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী আমরা শহরে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলা স্কুল মোড়ে গেলে বিজেপির মিছিলের মুখোমুখি হই। এ সময় কে বা কারা আমাদের মিছিলে ঢিল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি আরও বলেন, পরে আমি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সরিয়ে দিই। কিন্তু বিজেপির সমাবেশটি দুপুর সাড়ে ১২টায় শেষ হওয়ার কথা থাকলেও তা চলমান থাকায় এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদস্য ইয়ারুল আলম লিটন, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাছির আলম রবিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ অন্য নেতারা।

এ ঘটনার বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা কালবেলাকে বলেন, আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে গরুর গাড়ি মার্কার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে একটি র‍্যালি করে পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করি। কিছুসময় পরে উদ্দেশ্যমূলকভাবে আমাদের নেতাকর্মীদের আহত ও অফিস ভাঙচুর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X