কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশ আগের মতো না থাকায় ইলিশ কম পাওয়া যাচ্ছে : দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, চাঁদপুরে পদ্মা-মেঘনায় ইলিশ বিচরণের পরিবেশ আগের মতো না থাকায় কিছুটা কম পাওয়া যাচ্ছে। এ ছাড়াও, নদীর নাব্য কমে যাওয়া, চর জেগে ওঠা এবং পানিতে দূষণ বেড়ে যাওয়ার মতো কারণ রয়েছে।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গের আয়োজনে ১৫তম ইলিশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। আবার সাগরে চলে যায়। জাতীয় এই সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।'

শিক্ষামন্ত্রী বলেন, 'ইলিশ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মৎস্য গবেষকরা নানাভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জাটকা রক্ষার সময় মার্চ-এপ্রিল দুই মাস এবং মা ইলিশের প্রজননের সময় ২২ দিন প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ খুবই গুরুত্ব দিয়ে তা বাস্তবায়ন করে। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।'

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলিশ উৎসবের চেয়ারম্যান বিণয় ভূষণ মজুমদার। চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা অনুপম বিশ্বাস, উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত ও মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান।

উৎসবের প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অংশগ্রহণে 'ইলিশ নিয়ে ভাবনা' বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X