রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পূজার আগেই পশ্চিমবঙ্গে যাচ্ছে পদ্মার ইলিশ

পদ্মার ইলিশ। ছবি : সংগৃহীত
পদ্মার ইলিশ। ছবি : সংগৃহীত

সামনে মাসে উৎসব শুরু পশ্চিমবঙ্গে। এর আগেই কলকাতার বাজারে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। উৎসব উপলক্ষে সরকারের রপ্তানি ছাড় দেওয়ায় কলকাতার বাজারে যাচ্ছে ইলিশ। খবর আনন্দবাজারের।

গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনায় একটি সভা হয়েছে।

সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঘোষণা করেন, পূজার আগে পাঁচ হাজার টন ইলিশ রপ্তানিতে ছাড় দেওয়া হবে। এই রপ্তানির একটা বড় অংশ যাবে ভারতের পশ্চিমবঙ্গে। এ ছাড়া ইউরোপ ও আমেরিকায় ভারতীয় ও বাংলাদেশি গ্রাহকদের জন্যও পাঠানো হবে এসব ইলিশ।

গত কয়েক বছর ধরেই পূজার আগে পশ্চিমবঙ্গের ইলিশপ্রেমীদের মনে রেখে রপ্তানিতে ছাড় দিয়েছে বর্তমান সরকার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

কিন্তু গতবারের থেকে বাংলাদেশে এবার ইলিশের উৎপাদন অনেকটাই কম হয়েছে। সাগরে প্রচুর ইলিশ মিললেও নদীতে তাদের ঝাঁকের দেখা সেভাবে মেলেনি। নদীতে মাছ না-মেলায় বাংলাদেশের বাজারে ইলিশের দামও এ বার অনেকটাই বেশি। এর পরও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত কেন?

এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইলিশ আমরা নিয়মিত রপ্তানি করি না। শুধু যেসব দেশের বাঙালি আমাদের মতো ইলিশ ভালোবাসেন, তাদের জন্য উৎসবের শুভেচ্ছা হিসেবে ইলিশ রপ্তানি করা হয়।

দেশে প্রতি বছরে ছয় লাখ টন ইলিশ উৎপাদিত হয় জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সেই হিসেবে প্রতিদিন গড়ে দু’হাজার টন ইলিশ ধরা হয়ই। সেই হিসেবে এবার পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X