কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারনেট প্যাকেজ বাতিলে বিটিআরসির দেওয়া বক্তব্য সাংঘর্ষিক

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়া
ইন্টারনেট প্যাকেজ বাতিলে বিটিআরসির দেওয়া বক্তব্য সাংঘর্ষিক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তিনদিনের বা স্বল্পমেয়াদি ইন্টারনেট প্যাকেজ বাতিলের ঘোষণা এবং জরিপ প্রতিবেদন সাংঘর্ষিক বলে মনে করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

আজ রোববার বিটিআরসির তিনদিনের প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া জানায় অ্যাসোসিয়েশন।

এতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিটিআরসির প্রতিবেদন তৈরি করা হয়েছে এক হাজার ৬০০ গ্রাহকের তথ্য এবং তাদের বক্তব্য অনুযায়ী। ১৩ কোটি গ্রাহকের মধ্যে মাত্র এক হাজার ৬০০ গ্রাহকের চাহিদা তিনদিনের ইন্টারনেট না থাকা। কিন্তু এই সকল গ্রাহকের আচরণ কী, তারা কী ধরনের ইন্টারনেট ব্যবহার করে সেই সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা নাই। আবার ওনারাই বলছেন ৬৯ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী হচ্ছে তিনদিনের ইন্টারনেট প্যাকেজ ব্যবহারকারী। আবার তারা বলছে তিনদিনের ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করার ফলে গ্রাহকরা প্রতারিত হয়েছেন অপারেটরদের অনৈতিক কার্যক্রমের কারণে।

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের প্রশ্ন অপারেটররা যদি অনৈতিকভাবে অর্থ আদায় করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করল না কেন? আবার অনৈতিক অর্থের লভ্যাংশ বিটিআরসি গ্রহণ করল কেন? সর্বশেষ ক্ষুদ্র প্যাকেজের মূল্য কী হবে তার ঘোষণা নয় কেন? প্যাকেজের গায়ে মেয়াদ থাকবে কেন? বা মেয়াদ তুলে দেয়ার ঘোষণা দেয়া হলো না কেন? বিটিআরসির তথ্য উপস্থাপন এবং বক্তব্য ক্ষুদ্র প্যাকেজ তুলে দেওয়ার সঙ্গে অত্যন্ত সাংঘর্ষিক।

আলোচনার মাধ্যমে এই বিষয়টির সমাধান না হলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১০

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১১

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১২

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৩

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৪

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৫

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৬

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৭

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৮

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৯

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

২০
X