কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

জরুরি বৈঠকে বসেছে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা । ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা । ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জরুরি বৈঠকে বসেছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। রোববার রাতে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে বৈঠক করেন চিকিৎসকরা। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রকৃতপক্ষে ভালো নয় বলে জানিয়েছেন তার চিকিৎসার সঙ্গে জড়িত একাধিক চিকিৎসক। অতিদ্রুত খালেদা জিয়াকে দেশের বাইরে না নিলে যেকোনো সময় দুর্ঘটনার আশংকা করছেন তারা।

এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও স্বৈরাচারী সরকার কর্তৃক উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন ১০০১ জন চিকিৎসক। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান চিকিৎসক নেতৃবৃন্দ।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালামসহ ১০০১ জন চিকিৎসক এক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, এদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রবীণ এই নারী বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ইতোমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছে যে, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। কেননা তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার সে সব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। তাই আমরা সরকারকে রাজনীতির উর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনায় একজন প্রবীণ ব্যক্তি বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি।অন্যথায় বেগম খালেদা জিয়ার কিছু হলে তার সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে।

বিবৃতি প্রদানকারী ১০০১ জন চিকিৎসকের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. এ কে এম আজিজুল হক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. আব্দুস সেলিম, অধ্যাপক ডাঃ সিরাজ উদ্দিন আহমেদ, ডা. আব্দুল কুদ্দুস প্রমুখ।

উল্লেখ্য গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X