কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে দেখে যা বললেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ছবি : কালবেলা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তারা বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে যান। পরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন জেএসডির সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

খালেদা জিয়াকে দেখে এসে হাসপাতাল থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। তিনি আমাদের কাছ থেকে মাঠের আন্দোলন ও রাজনীতির বিষয়ে খোঁজ নিয়েছেন। আমরা বলেছি, সরকারের পদত্যাগের দাবিতে একদফার আন্দোলন চলছে। আগামী মাসে আরও জোরদার হবে। আমরা বলেছি, বর্তমান সরকার আবারও নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তবে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচনে যাওয়া যাবে না, এ ব্যাপারে দৃঢ় মনোভাব ব্যক্ত করেছেন খালেদা জিয়া।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে খোঁজ নিয়ে জেনেছি, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। এটার কোনো বিকল্প নেই।’

গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১০

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১২

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৩

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৪

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৫

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৬

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৭

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৮

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৯

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

২০
X