কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার ইস্যু

জাতিসংঘ। ছবি : সংগৃহীত
জাতিসংঘ। ছবি : সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যখন ইউএনজিএর ৭৮তম অধিবেশন চলছে। অধিবেশনের ফাঁকে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন করা হয়ছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর, স্থানীয় সময়) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হয়।

প্রশ্নে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের মানবাধিকার বিষয়ে উদ্বেগের বিষয়টি সামনে এনে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা ‌অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসিরুদ্দিনকে ২ বছরের সাজা হয়েছেছে। এই বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

উত্তরে মুখপাত্র বলেন, জাতিসংঘের বৈঠকে কী উত্থাপিত হয়েছে তা আমরা দেখব এবং হাইকমিশনার যা বলেছেন আমরা তা সমর্থন করি।

উল্লেখ্য, এর আগে ৫ সেপ্টেম্বর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং মানবাধিকার সংস্থা অধিকারের দুই নেতাসহ বাংলাদেশে মানবাধিকারকর্মীদের আইনি প্রক্রিয়ায় ধারাবাহিক হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক।

ভলকার তুর্ক বলেন, ড. ইউনূস প্রায় এক দশক ধরে হয়রানি ও ভয়ভীতির সম্মুখীন হচ্ছেন। তার বিরুদ্ধে বর্তমানে দুটি আলাদা বিচার চলছে, যাতে তার কারাদণ্ড হতে পারে। এর মধ্যে একটি হচ্ছে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আর দ্বিতীয়টি হচ্ছে দুর্নীতির অভিযোগে। যদিও প্রফেসর ইউনূস আদালতে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন। কিন্তু আমরা উদ্বিগ্ন যে, প্রায়শই সরকারের উচ্চ পর্যায় থেকে তার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, তাতে তার আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি ন্যায্য বিচারের অধিকার ঝুঁকিতে রয়েছে।

প্রসঙ্গ, গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১০

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১১

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১২

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৩

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৪

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৫

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৬

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৮

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৯

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

২০
X