কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জেন্ডার প্রশিক্ষণ নারী-পুরুষ উভয়ের মধ্যে সচেতনতা বাড়ায়

সিডব্লিউসিএসের কনফারেন্স কক্ষে ফেমিনিস্ট এপ্রোচ ট্রেনিংয়ে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ইশরাত শামীম। ছবি : কালবেলা
সিডব্লিউসিএসের কনফারেন্স কক্ষে ফেমিনিস্ট এপ্রোচ ট্রেনিংয়ে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ইশরাত শামীম। ছবি : কালবেলা

জেন্ডার প্রশিক্ষণের মাধ্যমে ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকরা তাদের নিজেদের অভিজ্ঞতা মতবিনিময় করার সুযোগ পেয়েছে। পাশাপাশি গ্রামপর্যায়ের মাঠকর্মীরাও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরার সুযোগ পেল। গ্রাম ও শহরের মেয়েদের জীবন দক্ষতার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে বলে জানিয়েছেন সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্ট্রাডিজের সভাপতি অধ্যাপক ইশরাত শামীম।

এমপাওয়ারমেন্ট অব রিটার্নি ওমেন মাইগ্রেন্ট প্রোগাম আন্ডার ওমেন’স ভয়েস অ্যান্ড লিডারশিপ- বাংলাদেশ প্রজেক্টের আওতায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিডব্লিউসিএসের কনফারেন্স কক্ষে ফেমিনিস্ট এপ্রোচ ট্রেনিংয়ে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রাগসরের জেন্ডার উপদেষ্টা অ্যান্ড প্রতিষ্ঠাতা ফৌজিয়া খন্দকার ইভা বলেন, নারীরা যাতে সংরক্ষিত আসন থেকে সাধারণ আসনে নির্বাচনে অংশ নিতে পারেন, চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারেন, বিভিন্ন সেক্টরে তারা কাজ করতে পারেন সেই লক্ষ্যে কাজ করছি।

তিনি জেন্ডার রোলস, জেন্ডার গ্যাপ, জেন্ডার ল্যাংগুয়েজ, জেন্ডার ডিভিশন অব লেবার, সমতা-ন্যায্যতার পার্থক্য, নারীর ক্ষমতার সম্পর্ক, সব ধরনের নারী নির্যাতন ইত্যাদি বিষয়গুলো আলোচনার মাধ্যমে বিশদভাবে তুলে ধরেন।

জেন্ডার সংবেদনশীল সমাজ, রাষ্ট্র গড়ে তুলে কাজ করাই হলো আমাদের মূল লক্ষ্য বললেন সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্ট্রাডিজের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমীন।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজন করে সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্ট্রাডিজ। এই প্রশিক্ষণে অংশ নেন সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্ট্রাডিজের কোষাধ্যক্ষ অধ্যাপক নুসরাত সুলতানা, নির্বাহী সদস্য ড. মৌমিতা তানজিলা, কর্মকর্তা-কর্মচারীসহ ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৫

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৬

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৭

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৮

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

২০
X