কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা নিষেধাজ্ঞা কীভাবে কাজ করে জানালেন রনি

গোলাম মওলা রনি (বাঁয়ে) ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত
গোলাম মওলা রনি (বাঁয়ে) ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত সরকারি দল, বিরোধী দল, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভিসানীতি আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এই ভিসানীতি কিভাবে কাজ করে তা জানিয়েছেন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকরী সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে কিভাবে মার্কিন ভিসানীতি কাজ করে তা জানিয়েছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

ফেসবুক পোস্টে রনি লিখেছেন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কিভাবে কাজ করে এবং আমেরিকা কিভাবে টার্গেট করে আপনার ভিসা বাতিল করে তার একটি বাস্তব উদাহরন দেয়ার জন্যই আজকের এই স্ট্যাটাস।

এখন যারা ক্ষমতায় আছেন কিংবা আমেরিকার সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক আছে বলে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন তারা যদি আমার পরিণতি জানতেন তবে অনেক আগেই জবানে তালা লাগাতেন এবং নিজ নিজ কর্মে সতর্কতা অবলম্বন করতেন।

আমি এবং আমার পরিবারের মার্কিন ভিসা বাতিল হয় ২০১৪/১৫ সালের দিকে যখন আমার সঙ্গে স্থানীয় দূতাবাস কর্মকর্তাদের দহরম মহরম সম্পর্ক ছিলো। জাপানসহ ইউ দেশগুলোর সঙ্গে আমার সম্পর্ক এমন পর্যায়ে ছিলো যখন আমার সুপারিশে অনেকের ভিসা হয়ে যেতো। সেই আমি যখন ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়লাম তখন সারা দুনিয়া আমার জন্য বন্ধ হয়ে গেলো। ২০১৮ সালের পর আমি দেশের বাইরে যাইনি । আমার ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে এবং কি এক দুর্বিষহ জীবন কাটাচ্ছি তা লিখতে গেলে মহাভারত তৈরি হয়ে যাবে।

আমার উল্লেখিত পরিণতি হয়েছে আওয়ামী লীগের দালালী করতে গিয়ে। দলের পক্ষে আমেরিকার সমালোচনা এবং রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে নিয়ে একটি টিভি টকশোতে কৌতুক করার পর আমার ভিসা বাতিল হয়ে যায়। তারপর একের পর এক বিপর্যয় এবং সবশেষে আওয়ামী লীগ ত্যাগ করার পরও কিভাবে শনির দশা থেকে মুক্তি মিলছেনা তা যদি বলি তবে এখনকার ক্ষমতাধর অনেকের ঘুম হারাম হয়ে যাবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X