কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, জানবেন কীভাবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা প্রয়োগ শুরু হয়েছে। এর আওতায় কারা পড়েছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। যেখানে সবার প্রশ্ন একই নিষেধাজ্ঞার তালিকায় কারা আছেন এবং কতজন রয়েছেন।

এ ছাড়াও আরও কিছু প্রশ্ন রয়েছে, যা জনমনে ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলো হলো- যিনি ভিসা নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তিনি কীভাবে জানবেন। তার পরিবারের সদস্যরা যদি যুক্তরাষ্ট্রে বৈধ ভিসা নিয়ে বসবাস করেন তাহলে তাদের ওপর কী এই ভিসানীতি প্রয়োগ হবে কি না। আর যদি নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তির পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক হয়, সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে?

এসব প্রশ্নের উত্তর ঢাকার মার্কিন দূতাবাসের কাছে জানতে চাওয়া হলে দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার সংবাদমাধ্যমকে বলেন, যাদের ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়েছে, তাদের জানিয়ে দেওয়া আমাদের রীতি রয়েছে। যাদের এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভিসা নেই, তাদের এ বিষয়ে কোনো তথ্য থাকবে না। তবে ভিসা আবেদনের পর তারা জানতে পারবেন। এ ভিসানীতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রযোজ্য নয়।

এদিকে ভিসানীতির আওতায় পড়াদের নিয়ে একটি বিভ্রান্তিকর তালিকা সয়লাব হয়ে গেছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাবেক ও বর্তমান আমলা, নির্বাচন কমিশনার, বিচারপতি, সরকার, বিরোধীদল, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের নাম থাকা এসব তালিকা নিয়ে কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের সত্যতা যাচাইকারী একাধিক প্রতিষ্ঠান এসব তালিকাকে ভুয়া চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্রও বলছে, নীতিমালা অনুসারে ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের তালিকা তারা প্রকাশ করে না।

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির অধীনে যারা নিষেধাজ্ঞা পেয়েছেন, তাদের নাম প্রকাশ করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X