কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৫:৩৫ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি পেয়ে তথ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন সেই ওসমান গণি

সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে হাছান মাহমুদের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানানোর সময় আবেগতাড়িত হয়ে পড়েন ওসমান গণি। ছবি : কালবেলা
সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে হাছান মাহমুদের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানানোর সময় আবেগতাড়িত হয়ে পড়েন ওসমান গণি। ছবি : কালবেলা

বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের অর্থ দিয়ে পিতাকে ঢাকা শহর ঘুরিয়ে দেখানো ওসমান গণির জন্য যোগ্যতা অনুযায়ী চাকরির সুপারিশ করেছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে ট্রেন অপারেটর পদে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরির নিয়োগপত্র পেয়েই মন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে ছুটে গেছেন ওসমান।

সোমবার (২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে হাছান মাহমুদের সঙ্গে দেখা করে চাকরির নিয়োগপত্র দেখিয়ে তাকে কৃতজ্ঞতা জানানোর সময় আবেগতাড়িত হয়ে পড়েন ওসমান গণি।

এ সময় কয়েক মাস আগের স্মৃতিচারণ করে ওসমান বলেন, তাকে নিয়ে ‘প্রথম আলো’র প্রতিবেদন দেখে মন্ত্রী হাছান মাহমুদ নিজের বাসায় ডেকে নিয়ে যে সাহায্য সহযোগিতা করেছেন, উপহার দিয়েছেন সে কথা তিনি ভোলেননি। এ সময় তথ্যমন্ত্রী সস্নেহে তার মাথায় হাত রেখে দোয়া এবং আশীর্বাদ করেন।

উল্লেখ্য, ওসমান গণিকে নিয়ে দৈনিক ‘প্রথম আলো’র রোববারের ক্রোড়পত্র ‘স্বপ্ন নিয়ে’তে গত বছরের ২৫ ডিসেম্বর একটি প্রতিবেদন ছাপা হয়। দরিদ্র পরিবারের এই সন্তান স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সমাবর্তনে অংশ নেবেন বলে টাকা জমিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই টাকায় তিনি বাবার ঢাকা দেখার স্বপ্ন পূরণ করেন। কারণ, ওসমানের বাবা বুলু আকন্দ জীবনে কখনো ঢাকায় আসেননি। এই প্রতিবেদন দেখেই তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X