কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:০৯ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কমিশনারের প্রতিশ্রুতিতে বদলে গেল ডিএমপি মিডিয়া সেন্টার

ডিএমপি মিডিয়া সেন্টার। ছবি : কালবেলা
ডিএমপি মিডিয়া সেন্টার। ছবি : কালবেলা

সাংবাদিকদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান। মাত্র তিন দিনের মধ্যে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘সাংবাদিক কর্নার’ কক্ষটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন তিনি। তার নির্দেশের তিন দিনের মধ্যেই মিডিয়া সেন্টারের সাংবাদিক কর্নারে নতুন একটি এয়ারকন্ডিশনার, দুটি নতুন কম্পিউটার ও নতুন সোফা স্থাপন করা হয়েছে।

ডিএমপির ৩৬তম পুলিশ কমিশনার হিসেবে গত ৩০ সেপ্টেম্বর যোগদান করেন হাবিবুর রহমান। সোমবার (২ অক্টোবর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে ‘কমিশনার’স মিট দ্য প্রেস’ প্রোগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

কমিশনার’স মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে নবনিযুক্ত কমিশনারকে সাংবাদিকদের পক্ষ থেকে কিছু সমস্যার কথা তুলে ধরা হয়।

গণমাধ্যমকর্মীরা জানান, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা মিডিয়া সেন্টারে তাদের জন্য নির্দিষ্ট কক্ষ থেকে সংবাদ তৈরি করে মিডিয়া হাউসে প্রেরণ করেন। কিন্তু কম্পিউটারগুলো ঠিকমতো কাজ না করায় তাদের কাজের ব্যাঘাত হচ্ছে। মতবিনিময় শেষে ডিএমপি কমিশনার তাৎক্ষণিক সাংবাদিকদের কক্ষটি পরিদর্শন করেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে জানান কয়দিনের মধ্যে এটা ঠিক করতে হবে। সাংবাদিকরা সাতদিনের সময় দেন। পরে কমিশনার হাবিবুর রহমান তিন দিনের মধ্যে রুমটি নতুন রূপে গড়ে তোলার আশ্বাস দেন।

কমিশারের নির্দেশ সংশ্লিষ্ট কর্মকর্তারা তিন দিনের মধ্যেই মিডিয়া সেন্টারের সাংবাদিক কর্নারে নতুন একটি এসি, দুটি নতুন আপডেট কম্পিউটার ও নতুন সোফা স্থাপন করেন।

এদিন কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, কোনো জায়গায় পরিবর্তন আনতে হলে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সমাজে সচেতনতা সৃষ্টি ও অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।

অপরাধবিয়ষক সাংবাদিকদের পেশাগত কাজে ডিএমপিতে আসতে হয়। মিডিয়া সেন্টারে বসতে হয়। এখানকার পরিবেশ সাংবাদিকবান্ধব হওয়া উচিত। এটি বিবেচনায় নিয়েই আমি ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাজের সুবিধার্থে যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X