কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৭:০১ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৪৭ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে ১২৭ জন ঢাকার বাসিন্দা ও ২০ জন ঢাকার বাইরের। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৮০ জনে দাঁড়িয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ৭২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৯৭ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছে ৭২৩ জন।

একই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২২১ জন। তাদের মধ্যে ১ হাজার ৫৭১ জন ঢাকার বাসিন্দা এবং ৬৫০ জন ঢাকার বাইরে। সেই সঙ্গে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৯ জন।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা গেছেন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন।

তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১০

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১১

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১২

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৩

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৪

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৫

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৬

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৭

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৮

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

২০
X