কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৫ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পক্ষে রাজধানীতে হেফাজতের সংহতি সমাবেশ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজত ইসলামের সমাবেশ। ছবি : সংগৃহীত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজত ইসলামের সমাবেশ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবীদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (১৪ অক্টোবর) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবার পল্টন মোড়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর ১২টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের নিজের ভূমিতে নিজেরাই আজ দুর্বিসহ জীবনযাপন করছে। ইসরায়েল আজ গাজায় পানি, বিদ্যুৎসহ সব জনসুবিধা বন্ধ করে একটি মরণকূপে পরিণত করেছে। সেখানকার মানুষ আজ মানবেতর জীবনযাপন করছেন। তিনি এ ব্যাপারে জাতিসংঘের জোরালো হস্তক্ষেপ কামনা করেন। ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্মম নির্যাতন ও হত্যায় দায়সারা বক্তব্যে জাতিসংঘের বৃদ্ধাঙুলি আমরা মেনে নিতে পারি না।

তিনি আরও বলেন, যুগের পর যুগ ইসরাইলি দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতার কথা ভণ্ডামী ছাড়া আর কিছুই নয়। তিনি ফিলিস্তিনিদের জাতীয় মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের প্রতি হেফাজতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বেদখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলিদের চলে যাওয়া বা বিতাড়ন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়, যেদিন ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েলের পতন হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী ভাইবোনদের বিজয় অর্জন হবে।

বিক্ষোভ মিছিল শেষে মহাসচিব পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আগামী ২৮ অক্টোবর হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠতিব্য জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা বাস্তবায়ন করার জন্য উদাত্ত আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু ইসরায়েল সেখানে অবৈধভাবে অবস্থান করে ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে আক্রমণ করছে এবং নারী শিশু হত্যাসহ মানবতাবিরোধী কার্যক্রম চালাচ্ছে। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এসময় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা সরোওয়ার কামাল আজিজি, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা খুরশেদ আলম কাসেমি, মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা মুনজুরুল ইসলাম আফিন্দি, মাওলানা জালাল আহমাদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, সহকারী অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন, মাওলানা জাবের কাসেমী, মাওলানা ফয়াসাল আহমেদ, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি, মুফতি কামাল উদ্দিন, মাওলানা মহিউদ্দীন মাসুম, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা আফসার মাহমুদ, মুফতি মাহমুদুর রহমান, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আবুল হাসানাত জামালি, মুফতি আজহারুল ইসলাম, মুফতি শরিফ উল্লাহ, মাওলানা সামিউল হক মুসা, মাওলানা জুবায়ের আহমাদ, মাওলানা সুলতান মহিউদ্দিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের অনেক নেতারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১০

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১১

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৬

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৭

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৮

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৯

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জড়িতদের শনাক্তে অভিযান

২০
X