কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১০:৪৪ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের দূতের কাছে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের কাছে শুকনো খাবার হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ছবি : কালবেলা
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের কাছে শুকনো খাবার হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ছবি : কালবেলা

ফিলিস্তিনের জন্য জরুরি সহায়তা হিসেবে ৫০০ কেজি শুকনো খাবার পাঠাচ্ছে বাংলাদেশ। পর্যায়ক্রমে দেশটির জন্য ওষুধ ও অন্যান্য সহায়তা পাঠানো হবে।

আজ সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের কাছে শুকনো খাবার হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং দুর্যোগ ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনে গণহত্যায় যারা মারা যাচ্ছেন, তাদের মধ্যে ৭০ ভাগ শিশু। আমরা চাই এই গণহত্যা বন্ধ হোক। বাংলাদেশ শান্তি চায়।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও এদেশের মানুষ শুরু থেকেই ফিলিস্তিনের পাশে রয়েছে। এতদূর থেকেও ফিলিস্তিনিদের কথা ভাবছে বাংলাদেশ। চলমান সংকটের শুরুর দিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পাশে থাকার কথা বলেছেন। এজন্য কৃতজ্ঞতা।

রাষ্ট্রদূত আরও বলেন, বিশ্বকে বলতে চাই- আমরা একা নই। ফিলিস্তিনিরা তাদের এ সংগ্রামে একা নয়। ফিলিস্তিনিরা শান্তি, ন্যায় এবং স্বাধীনতার জন্য যে লড়াই করছে সেখানে আমরা একা নই। ফিলিস্তিনের এ সংগ্রামে শুধু মুসলিম নয়, অমুসলিমরাও সংহতি প্রকাশ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্যর বাংলাদেশের হস্তান্তর করা এসব শুকনো খাবার মিসর সীমান্ত দিয়ে ফিলিস্তিনে পৌঁছানোর কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X