কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১০:১৬ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘হামুন’, ইরানের দেওয়া এই নামের অর্থ জানেন?

সমুদ্রে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। প্রতীকী ছবি
সমুদ্রে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। প্রতীকী ছবি

বঙ্গোপসাগর থেকে দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। আবহাওয়া অফিসের সর্বশেষ খবর অনুযায়ী আগামী বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার পর মধ্যরাতের ভেতর যে কোনো সময় ঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।

সময় যতই এগিয়ে আসছে, মানুষের আগ্রহও তত বাড়ছে, কতটা প্রবল হবে ‘হামুন’? আর ইরানের দেওয়ার এই নামের অর্থই-বা কী– উৎসুক অনেকেই।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগরতীরের ১৩টি দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে। সাধারণত এই দেশগুলোর নামের আদ্যক্ষর অনুযায়ী পর্যায়ক্রমে নামের তালিকা তৈরি করা হয়।

নামের ক্রম অনুযায়ী এবার বঙ্গোপসাগরে সৃষ্ট এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘হামুন’। ইন্টারনেট ঘেঁটে জানা যায়, ‘হামুন’ শব্দটি ইরানি। যার অর্থ ‘সমতল ভূমি’ বা ‘পৃথিবী’।

হামুনের পর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে ‘মিধিলি’। নামটি দিয়েছে মালদ্বীপ। মিয়ানমার তার পরের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ‘মিগজাউম’। এরপরের ঘূর্ণিঝড়টির নাম রিমাল। ওমান এই নামকরণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় হামুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X