কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
অনলাইন সংস্করণ
গণসংহতি আন্দোলনের বিবৃতি

আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া সরকারের নীল নকশায় নতুন সংযোজন

আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া সরকারের নীল নকশায় নতুন সংযোজন

আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেয়া বিরোধীদল দমনে সরকারের নীল নকশায় নতুন সংযোজন বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন।

মঙ্গলবার ২৪ অক্টোবর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে আনসার সদস্যদের আটকের ক্ষমতা দিয়ে আইন প্রণয়নে সরকার জাতীয় সংসদে যে বিল উত্থাপন করেছে তা বিরোধীদল দমনে সরকারের যে নীল নকশা তাতে নতুন সংযোজন বলে অভিহিত করেন অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান জনসম্মতিহীন ফ্যাসিবাদী সরকার তার অবৈধ শাসনকে পাকাপোক্ত করতে বিরোধীদের উপর ক্রমাগত দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। চলমান একদফা আন্দোলনে ভীত হয়ে সরকার দমন-পীড়নের শক্তি বাড়াতে আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেয়ার চেষ্টা করছে। বিরোধীদের দমন ভিন্ন অন্য কোন কারণে আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেবার কোন কারণ নাই। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশ বাহিনীর সেখানে আনসারকে আটকের ক্ষমতা দিলে তাতে যেমন জনগণের ভোগান্তি বাড়বে তেমনি পুলিশের কাজও বিভক্ত হবে। তাই জনগণের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান যে অনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেয়া বিরোধীদল দমনে সরকারের নীল নকশায় নতুন সংযোজন। বলাবাহুল্য দমন প্রেরণ করে গণআন্দোলন থামানো যাবে না। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণ দৃঢ় অঙ্গীকার নিয়ে এইবার লড়াইয়ে বিজয়ী হবে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে এইসব অপতৎরতা বন্ধ করে জনগণের দাবি মেনে নিয়ে নেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X