কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ১৫ এসপিকে বদলি

পুলিশের ১৫ এসপিকে বদলি

সামনে জাতীয় নির্বাচন। এর আগে পুলিশ সুপার (এসপি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ জন পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের এসপি মো. হায়াতুন নবীকে একই পদে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, অধিদপ্তরের এসপি মাহফুজুল আলম রাসেলকে এন্টিটেররিজম ইউনিটে, সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি কাজী মো. আবদুর রহীমকে এন্টিটেররিজম ইউনিটে, পুলিশ স্টাফ কলেজের এসপি মনিরুজ্জামানকে এন্টিটেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।

কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি সাইফুজ্জামানকে খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েলকে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ঠাকুরগাঁও কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি নাছির উদ্দিন যুবায়েরকে রাজশাহী মহানগর উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপির উপকমিশনার মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে বিশেষ শাখা, ঢাকা হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

ফেনীর সাবেক এসপি (বর্তমানে সদর দপ্তরে সংযুক্ত) এস এম জাহাঙ্গীর আলম সরকারকে টু রিস্ট পুলিশের এসপি হিসেবে বদলি করা করা হয়েছে।

এসপি, বিশেষ শাখা, ঢাকা জাকির হোসেনকে উপকমিশনার, রংপুর মহানগরী পুলিশ হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বরিশাল মহানগরীর উপকমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে ঝিনাইদহ পুলিশ ইন সার্ভিস ট্রেইনিং সেন্টারে, খাগড়াছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি (সংযুক্ত) মোহাম্মদ আয়ূবকে খাগড়াছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার বিএম আশরাফ উল্ল্যাহ তাহেরকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

র‍্যাবের উপপরিচালক (এসপি) এস এম ফজলুল হককে ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেইনিং সেন্টারের এসপি এবং নোয়াখালী পুলিশ সেন্টার (বরিশাল পুলিশ রিজার্ভ ফোর্সে বদলির আদেশপ্রাপ্ত) এসপি ফারহাত আহমেদকে সৈয়দপুর রেলওয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১০

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১১

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১২

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৩

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৫

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৬

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৭

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৮

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৯

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

২০
X