কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৩:৫৭ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টের সামনে বাসে আগুন 

হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন লিমিটেডের। গুলিস্তান থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল বাসটি। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

বাসের চালক বলেছেন, ‘পল্টন মোড় থেকে ৫ জন লোক গাড়িতে উঠে প্রেসক্লাবের সামনে নেমে পড়ে। নামার পরে আগুনের উপস্থিত টের পায় বাসের অন্য যাত্রীরা। বাসে প্রায় ১৮ জন যাত্রী ছিল, তারা সবাই লাফিয়ে নেমে যায়। মুহূর্তেই পুরো বাসে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে আসে।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, হাইকোর্টের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়।

কদম ফোয়ারা মোড়ে দায়িত্বরত পুলিশের এএসআই শাহ আলম বলেন, ‘আমরা এখানে ছিলাম না। প্রেসক্লাবের সামনে থেকে বাসে ধোয়া উড়তে উড়তে এদিকে এসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শাহবাগ থানা থেকে এসে বাস নিয়ে যাওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X