কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৮:০২ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের জন্য সব ভিসা স্থগিত করল ওমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া স্থগিত করলো ওমান সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য যে কোনো ধরনের ভিসা না দেওয়া এবং ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আরওপি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত হয়েছে তা উল্লেখ্য করেনি পত্রিকাটি।

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, মঙ্গলবার থেকেই সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যুর ওপর স্থগিতাদেশ কার্যকর হবে।

আরওপি জানিয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

ওমান অবজারভার বলছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি আপডেট করেছে। এর ফলে এখন থেকে টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাকে রেসিডেন্স স্ট্যাটাসে পরিণত করা যাবে না আগের মতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X