কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৫:২৬ এএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে ১০ কোটি টাকার মেডিকেল সামগ্রী উপহার দিল বাংলাদেশ

ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্র-সচিবের মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্র-সচিবের মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্ধুত্বের নিদর্শন হিসেবে শ্রীলঙ্কাকে ১০ কোটি টাকার মেডিকেল সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রুয়ান্থি ডেলপিটিয়ার হাতে এই উপহার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো দেশ, বিশেষ করে এ অঞ্চলে কেউ যদি বিপদে পড়ে, সবসময় তার হাত এগিয়ে দেওয়ার চেষ্টা করেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্বের সম্পর্কের প্রতিফলন হচ্ছে ওই উপহার পাঠানো।

ভারপ্রাপ্ত হাইকমিশনার দেশটির জনগণের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রীলঙ্কার জনগণকে চিকিৎসা সহায়তা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রমাণ। বাংলাদেশ গত বছর শ্রীলঙ্কাকে এমন একটি সময়ে চিকিৎসা সামগ্রী প্রদান করেছিল, যখন শ্রীলঙ্কায় অর্থনৈতিক মন্দা চলছিল। আর ওই উপহার শ্রীলঙ্কার জনগণের জন্য একটি বড় সহায়ক ছিল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর শ্রীলঙ্কাকে প্রায় ২০ কোটি টাকার ওষুধ সামগ্রী সরবরাহ করে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ সম্প্রতি আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, তুরস্ক এবং ফিলিস্তিনকে ওষুধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X