কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকের চাহিদা জানতে লেভার ডিমান্ড সার্ভে করবে বিবিএস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ‘লেবার ডিমান্ড সার্ভে’ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই সার্ভের মাধ্যমে দেশে কোন খাতে কী ধরনের শ্রমিকের চাহিদা রয়েছে বা কোথায় কতটুকু দক্ষতা বা শ্রমিকের ঘাটতি আছে সেসব বিষয় তুলে আনা হবে। এতে সঠিকভাবে সরকারি নীতিনির্ধারণ এবং শ্রমের চাহিদা ও জোগানের মধ্যে সমন্বয়হীনতা কমানো যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

২০২৪ সালে এ সার্ভে পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। দুদিনব্যাপী সেমিনারের শেষদিনে আজ সোমবার (৬ নভেম্বর) এসব তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে ত্রৈমাসিক জিডিপি নিয়মিত প্রকাশের কথাও জানায় বিবিএস।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সদস্যদের জন্য এই সেমিনারের আয়োজন করে এনএসডিএস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট প্রজেক্ট। সেমিনারের সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন এনএসডিএস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট প্রকল্পের পরিচালক দিলদার হোসেন। বক্তব্য দেন ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামান।

সেমিনারের বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন লেবার ফোর্স সার্ভে প্রকল্পের পরিচালক ও বিবিএসের ডেপুটি ডিরেক্টর আজিজা রহমান, হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার (এইচআইইএস) প্রকল্পের পরিচালক ও ডেপুটি ডিরেক্টর মহিউদ্দিন আহমেদ, ডেপুটি ডিরেক্টর তোফায়েল আহমেদ এবং কৃষি উইংয়ের পরিচালক আলাউদ্দিন আল আজাদ ও উপপরিচালক আকতার হাসান প্রমুখ।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পরিসংখ্যান ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে বিবিএস। আমাদের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে তথ্যের গ্রহণযোগ্যতাও বেড়েছে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সেমিনারে জানানো হয়, আগামীতে মূল্যস্ফীতির তথ্য সিএপিআই (কম্পিউটার অ্যাসিসটেড পার্সোনাল ইন্টারভিউইং) পদ্ধতি করার কাজ চলছে। এটি হলে আরও সঠিক এবং দ্রুত সময়ে তথ্য পাওয়া সহজ হবে। সেমিনারে জিডিপি প্রবৃদ্ধির হিসাব কীভাবে করা হয়, কৃষিতথ্য কীভাবে সংগ্রহ করা হয় ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X